আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: গুলিবিদ্ধ ৭, আহত ছাত্রী ২৭সহ মোট আহত ৮০

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ জুলাই ২০২৩ @ ০৫:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুলাই ২০২৩@০৫:২২ অপরাহ্ণ
বগুড়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: গুলিবিদ্ধ ৭, আহত ছাত্রী ২৭সহ মোট আহত ৮০

।।নিজস্ব প্রতিবেদক।।

বগুড়ায় বিএনপির পদযাত্রায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইয়াকুবিয়া স্কুলের ২৭ জন ছাত্রী ও পুলিশ সদস্যসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপি’র দাবি- এই ঘটনায় তাদের ৭ নেতাকর্মী গুলিবিদ্ধ এবং আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন। আর পুলিশ বলছে- এই ঘটনায় তাদের ৫-৬ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। সেই সময় বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়া হয়। বিএনপির ইট-পাটকেল প্রতিহত করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এর পরে থেমে থেমে শহরে কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের চিকিৎসক শফিক আমিন কাজল জানান- ইয়াকুবিয়া স্কুলের ২৭ জন ছাত্রী তাদের হাসপাতালে ভর্তি আছে। তাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, তবে অবস্থা গুরুতর নয়। শঙ্কার কিছু নেই। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা হচ্ছে।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী অজগর হেনা বলেন- বর্তমানে শহরের নবাববাড়িতে বিএনপি জেলা কার্যালয়ে ৩০০-৪০০ নেতাকর্মী অবরুদ্ধ হয়ে আছেন। বনানী থেকে মিছিল নিয়ে আমার একুবিয়া স্কুলের কাছে গেলে পুলিশ আমাদের বাঁধা দেয়। এক সময় আমাদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ে। এতে এই পর্যন্ত আমাদের ৭-১০ নেতাকর্মী গুলিবিদ্ধ এবং ৩০-৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া পুলিশ সবখানে আমাদের নেতাকর্মীদের আটকও করছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন- পদযাত্রা নিয়ে বিএনপি নেতাকর্মীরা সাতমাথায় যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের কথা ছিল ইয়াকুবিয়া মোড় হয়ে জলেশ্বরীতলা দিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার। এরপরেও তারা জোর করে সাতমাথায় যাওয়ার চেষ্টা করে ও পুলিশের ওপর ইট, পাথর, লাঠি নিয়ে হামলা চালায়। সেই সময় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়। এরমধ্যে ৫ থেকে ৬ জন গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ে উপরের দিকে। বিএনপির কোনো কর্মীকে মারপিট বা লাঠিচার্জ করা হয়নি।

পুলিশ আরো জানায়- দুপুর ১টার দিকে বিএনপির ছোঁড়া ককটেল বিস্ফোরণে ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ