।।নিজস্ব প্রতিবেদক।।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু করেছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। শনিবার (১৫জুলাই) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে দুপুর ১২টায় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে আছেন, দলটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মোঃ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।
এর আগে সকাল ৯ টায় বিএনপির সঙ্গে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।






















