আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৫ জুলাই ২০২৩ @ ১০:৫৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুলাই ২০২৩@১২:৩১ অপরাহ্ণ
ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে শনিবার সকালে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।

ছয় সদস্যের ইইউ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন রিকার্ডো চেলারি। দলটির শনিবার দুপুরে ক্ষমতাসীন আওয়ামীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, এমন নিবন্ধন হারানো জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবে।

গত ৮ জুলাই থেকে ঢাকা সফর শুরু করা ইইউ প্রতিনিধি দলটি ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করার কথা রয়েছে দলটির।

সফর শেষে প্রতিনিধি দলটি ইউরোপীয় জোটের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের কাছে প্রতিবেদন তুলে ধরবেন। তারই আলোকে বাংলাদেশে নির্বাচক পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়ন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ