আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে লবন ও শুকনো মরিচ মেশানো গরম পানি ঢেলে হত্যার চেষ্টা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ জুলাই ২০২৩ @ ০৬:২০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুলাই ২০২৩@০৬:২০ অপরাহ্ণ
দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে লবন ও শুকনো মরিচ মেশানো গরম পানি ঢেলে হত্যার চেষ্টা

।।নিজস্ব প্রতিবেদক।।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় লবণ ও শুকনা মরিচের গুঁড়া মেশানো গরম পানি ঢেলে ঘুমন্ত স্বামীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব‍্যক্তি স্থানীয় শিউর সাকসেস কোচিং সেন্টারের পরিচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামের আমজাদ ভূঁইঞা ওরফে আঞ্জুর ছেলে রুবেল মিয়ার(৩৮) সাথে ১৫বছর আগে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালিয়াবাড়ি গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাসিমা বেগমের বিয়ে হয়। পরিবারে তাদের দুটি সন্তান রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তবে উভয়ের মধ্যে দাম্পত্য কলহ বাড়তেই থাকে। একপর্যায়ে রুবেল ও নাসিমার মধ্যে একবার তালাক হয়। পরে তারা পুনঃরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এদিকে প্রায় দু’মাস আগে আরেকটি মেয়েকে বিয়ে করে রুবেল। এর জের ধরে নাসিমার সঙ্গে তার ঝগড়া চলছিল। মঙ্গলবার সকালে রুবেল বাড়িতে ঘুমিয়ে ছিল। এ অবস্থায় তার গায়ে লবণ ও শুকনা মরিচের গুঁড়া মেশানো গরম পানি ঢেলে দেন স্ত্রী নাসিমা। এ সময় রুবেল চিৎকার শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মেহেদী হাসান জানান- মঙ্গলবার সকালে রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুটন্ত পানির তাপে তার শরীরের বিভিন্ন স্থানে ৪০থেকে ৪৫শতাংশ ঝলসে গেছে। অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান- মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ