আজ ও এবং

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু
ছবি- বিডিহেডলাইন্স

রফিক প্লাবন
দিনাজপুর।।

দেশের বাজার মুল্য স্বাভাবিক রাখতে দীর্ঘ ১০ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আজ সোমবার (২৬জুন) সকাল সাড়ে ১১ টায় ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।

সততা বানিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচামরিচ গুলো আমদানি করেছেন। এদিকে আমদানির খবরে আজ হিলি বাজারে ২২০ টাকার কাঁচা মরিচ কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হয়েছে প্রতি কেজি ১৮০ টাকায়।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২২ সালের ২৪ আগস্ট থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ ছিল। কিন্তু দেশের বাজারে অস্বভাবিক ভাবে দাম বৃদ্ধির পর রোববার (২৫ জুন) সরকার আবারও কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়ায় আজ সোমবার থেকে আমদানি শুরু হয়েছে। তিনি আরো জানান, হিলি স্থলবন্দরের ৬টি আমদানি কারক প্রতিষ্ঠান ইতো মধ্যে ২ হাজার ৫শ’ মেট্রিকটন আমদানির অনুমতি পত্র (আইপি) পেয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ