মো. জিয়াউর রহমান
নেত্রকোনা প্রতিনিধি।।
নেত্রকোনায় ইমাম ও খতিবদের নিয়ে হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীব বৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলার মদন উপজেলার ইমাম ও খতিবদের অংশগ্রহণে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শফিকুর রহমান সরকার।
নেত্রকোনা জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলনে কক্ষে ইসলামিক ফাউন্ডেশন এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালায় মদন উপজেলার ৫০ জন ইমাম ও খতিব অংশ গ্রহণ করেন।






















