মোহাম্মদ শরীফ
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে সড়কের পাশের গাছের ডালে ফাঁসিতে ঝুলন্ত অজ্ঞাত হিন্দু ব্যক্তি(৫০)’র লাশ, ঘরের তীরের সাথে রশি দিয়ে ফাঁসিতে ঝুলন্ত তরুণীর লাশ এবং কেরির টেবলেট সেবনে যুবকের আত্মহত্যাসহ ৩টি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩অক্টোবর) রাত ৮টা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে এই তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র হাবিবুর রহমান(২৫) মঙ্গলবার রাত ৮ টায় পারিবারিক সমস্যায় কেরির টেবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নেয়ার পথে তিনি মারা যান।
এদিকে বুধবার ভোরে পথচারিরা কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে গাছের ডালে ফাঁসিতে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। সিএন্ডবি স্টেশনের গোপালনগর সড়কের পাশে গাছ থেকে উদ্ধার লাশের পরিচয় এখন পর্যন্ত মিলেনি। এদিকে উপজেলার বড়শালঘর গ্রামের খলিলুর রহমানের কণ্যা তামান্না আক্তার(২১) ঘরের তীরের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কুমারী তামান্না স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়ে একটি হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। পুলিশ ধারনা করছেন পারিবারিক বা প্রেমের সম্পর্কের থেকে আত্মহত্যা করতে পারেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ ধর জানান, ‘ফাঁসি এবং কেরির টেবলেট খেয়ে মারা যাওয়া তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে’।






















