আজ ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লিবিয়ায় মৃত বেড়ে ৫৩০০, মানবিক সহায়তার আবেদন

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৪ সেপ্টেম্বর ২০২৩ @ ১০:৩৩ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ সেপ্টেম্বর ২০২৩@১০:৩৩ পূর্বাহ্ণ
লিবিয়ায় মৃত বেড়ে ৫৩০০, মানবিক সহায়তার আবেদন

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

লিবিয়ার ডেরনা শহরে পাঁচ হাজার তিনশর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসনের মন্ত্রী হিশাম চিকায়াত বলেছেন, প্রতি মুহূর্তে সাগর থেকে মরদেহ ভেসে আসছে। গণকবরে সমাহিত করার পাশাপাশি মরদেহগুলো ব্যাগে রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার মরিয়া আবেদন জানিয়েছেন উদ্ধারকারীরা।

গত রবিবার ডেরনায় সুনামির মতো ভয়াবহ বন্যা আঘাত হানে। ঘূর্ণিঝড় ড্যানিয়েলের সময় একটি বাধ ভেঙে গিয়ে এই বন্যা দেখা দেয়। বেঁচে থাকাদের সন্ধানে ধসে যাওয়া বাড়িঘরে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীরা। তবে সময় গড়োনোর সঙ্গে সঙ্গে বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

কর্মকর্তারা বলছেন, অন্তত দশ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। আর গৃহহীন হয়ে পড়েছেন ৩০ হাজার। বুধবার এই হিসেব দিয়েছে লিবিয়ায় নিযুক্ত জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন কার্যালয়।

মর্গ এবং হাসপাতালগুলোতে উপচে পড়ছে মরদেহ। লিবিয়ার চিকিৎসক নাজিব তারহোনি ডেরনার কাছে এক হাসপাতালে কাজ করেন। তিনি জানিয়েছেন তাদের আরও সাহায্য প্রয়োজন। তিনি বলেন, ‘হাসপাতালে আমার এমন বন্ধুও আছে যে পরিবারের বেশিরভাগ অংশ হারিয়েছে…তাদের সবকিছু গেছে।’

লিবিয়ার চিকিৎসক ইউনিয়নের প্রধান মোহাম্মদ আল গাউস জানিয়েছেন মরদেহ উদ্ধারে বিশেষায়িত দল প্রয়োজন। মেডিসিন স্যানস ফ্রন্টিয়ার্স জানিয়েছে বৃহস্পতিবার ডেরনায় পৌঁছাবে একটি বিশেষায়িত দল।

স্থানীয় কর্মকর্তা হিশাম চিকায়াত জানিয়েছেন, ডেরনার কিছু এলাকা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি বলুন, ‘ভাবুন একটা আবাসিক এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এটার আর অস্তিত্ব নেই। আমি আগে কখনো এমন দেখিনি। এটা সুনামির মতো।

স্থানীয় ফটো জার্নালিস্ট তাহা মুফতা জানিয়েছেন, ২০১১ সাল থেকেই বাঁধটি নিয়ে সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, পানির স্রোত এখন থেমে গেছে কিন্তু পড়ে আছে কেবল ধ্বংসস্তুপ আর সেইসব মানুষ যারা বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ