মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলেছে। নারীরা চ্যাম্পীয়ণ হয়েছে। আপনাদেরও ভবিষ্যতে আরো ভালো খেলার জন্য বেশি করে প্রাকটিস করতে হবে।
তবে বিজয়ী ও পরাজিত উভয় দলই ভালো খেলেছেন। আপনারা ফুটবল মাঠে ফাউল করেন নাই কিন্তু রাজনীতিতে অনেকেই ফাউল খেলে তাদের স্থান কোথাও হয় না। গতকাল বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহাবুদ্দিন সাহা মিয়া, যুগ্ম-আহবায়ক ফরিদা হাসান পল্লবী, উপজেলা যুবলীগের সভাপতি শাহীন চৌধুরী, সহ-সভাপতি রাহাত মৌলভী, পৌরসভার কাউন্সিলর উজির শেখ ও বাবলু বাঘাসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।






















