আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্লেন মেরামতের পর ভারত ছাড়লেন ট্রুডো

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:৫০ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩@০৯:৫০ পূর্বাহ্ণ
প্লেন মেরামতের পর ভারত ছাড়লেন ট্রুডো

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

প্লেন নষ্ট হওয়ায় অতিরিক্ত দুই দিন অবস্থান করে মেরামতের পর ভারত ছেড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি২০ সম্মেলন শেষে গত রবিবারেউড়াল দেয়ার কথা ছিল তার। তবে অপ্রত্যাশিত কারিগরি জটিলতায় আটকে পড়েন তিনি।

নিজ দেশের বিরোধী এবং ভারতীয় সোস্যাল মিডিয়া ব্যবহারকারীরা ট্রুডোর বিলম্ব নিয়ে উপহাস করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উত্তেজনাপূর্ণ বৈঠকের পর এই বিলম্ব আলোচনার খোরাক যুগিয়েছে। গত কয়েক মাস ধরে কানাডা-ভারত সম্পর্ক মধুর যাচ্ছে না। দিল্লি রওনা দেয়ার আগে ট্রুডো জানান, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা স্থগিত করছে কানাডা।

টরেন্টোর স্টার জানিয়েছে, রয়েল কানাডিয়ান এয়ার ফোর্স ট্রুডোর প্লেন ঠিক করতে ভারতে একজন টেকনিশিয়ান পাঠায়। তিনি ওই সমস্যা সমাধানে সক্ষম ছিলেন। এয়ার ফোসৃ জানিয়েছে, সিসি-১৫০ পোলারাইস প্লেনটি দেশের পুরনো বহরের অংশ। এই বহরের প্লেনগুলো প্রায়ই বিভ্রাটে পড়ে। শিগগিরই সেগুলো পরিবর্তন করা হবে।

তবে প্লেন নিয়ে এই ধরনের ঘটনা ট্রুডোর জন্য এটাই প্রথম নয়। ২০১৯ সালে তার জন্য ভাড়া করা একটি প্লেনের সঙ্গে সাংবাদিকদের বহন করা একটি প্লেনের পাখায় সংঘর্ষ হয়। তবে ওই সময়ে প্লেনে ছিলেন না তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ