মো. লিটন হোসেন
নাটোর প্রতিনিধি।।
নাটোরের সিংড়ায় খেলা দেখতে এসে ফুটবলের আঘাতে শুকর আলী (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী দাখিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে শুকর আলী (৫৫) সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের লুবা প্রমানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সিংড়া পুন্ডরী দাখিল মাদ্রাসা মাঠে কয়েকজন তরুণ ফুটবল খেলছিল। এসময় ওই শ্রমিক বাড়ি ফেরার পথে মাঠের পাশে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছিলেন। হঠ্যৎ ফুটবল ছুটে এসে তার বুকে লাগে। তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা এসে তার মাথায় পানি ঢালেন। এতে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হেলে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।






















