আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভাঙ্গায় প্রবাসীর বাড়ি সহ দশ বসতবাড়িতে হামলা-ভাংচুর-লুটপাট

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ সেপ্টেম্বর ২০২৩@০৫:২৬ অপরাহ্ণ
ভাঙ্গায় প্রবাসীর বাড়ি সহ দশ বসতবাড়িতে হামলা-ভাংচুর-লুটপাট
ছবি- বিডিহেডলাইন্স

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রবাসীর বাড়ি সহ দশ বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।

জানা যায়, গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী গিয়াস মাতুব্বরের বাড়ি সহ দশ বসতবাড়িতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এসময় বসতবাড়ির ঘর ও আসবাবপত্র ভাংচুর করা হয়। হামলা শেষে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন এমন অভিযোগ ভুক্তভোগীদের।

পুকুরিয়া গ্রামে একটি দলের নেতৃত্ব দেন করিম মাতুব্বর, আরেকটি দলের নেতৃত্ব দেন তুহিন খান। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে করিম মাতুব্বরের সমর্থক জনি শেখের সাথে কথাকাটাকাটি হয় তুহিন খান ও তার লোকজনের। এরই জের ধরে করিম মাতুব্বরের সমর্থক প্রবাসী গিয়াস মাতুব্বর, নাজমুল ও নাজির শেখ সহ দশটি বসতবাড়িতে হামলা চালায় তুহিন খান ও তার লোকজন।

এদিকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবীতে পুকুরিয়া রেস্টস্টেশন এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করে ভুক্তভোগী ও এলাকাবাসী। ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এধরনের ঘটনায় এলাকার মানুষ আতংকের মধ্যে রয়েছে।

ভুক্তভোগী জনি শেখ বলেন, সোমবার বিকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে আমাকে থাপ্পর দেয় তুহিন খান ও তার লোকজন। এসময় তার সাথে আমার কথাকাটাকাটি হয়, পরে আমি বাড়ি চলে আসি। সন্ধ্যার একটু আগে তুহিন খান ও তার লোকজন আমাদের বসতবাড়ি সহ দশটি বাড়িতে হামলা চালায়। এসময় ঘরের বেড়া, মিটার ও আসবাবপত্র ভাংচুর করে।

আরেক ভুক্তভোগী রাজিয়া সুলতানা বলেন, বাড়ীর পুরুষ লোকজন সবাই বিদেশ থাকে। আমরা শুধু নারীরা বাড়িতে ছিলাম। ওরা এসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।

তিনি আরো বলেন, আমার এক ভাইয়ের স্ত্রী আট মাসের অন্ত:স্বত্তা তাকেও মারধর করেছে। আমরা খুব আতংকের মধ্যে দিয়ে দিন পার করছি।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হান্নান মাতুব্বর বলেন, পুকুরিয়া গ্রামের করিম মাতুব্বর ও তুহিন খানের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। মাঝে মধ্যেই হামলার ঘটনা ঘটে। দুই পক্ষের দলাদলির কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। এই ধরনের ঘটনা থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ভাঙ্গা থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রদ্যুৎ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ