আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হিলি সীমান্তে দুইদেশের ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ সেপ্টেম্বর ২০২৩ @ ০৩:৪৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ সেপ্টেম্বর ২০২৩@০৪:০২ অপরাহ্ণ
হিলি সীমান্তে দুইদেশের ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত

।।দিনাজপুর (হিলি) প্রতিনিধি।।

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম আরো গতিশীল করতে বন্দরের বিরাজমান সমস্যা চিহ্নিতকরন ও তা সমাধানের লক্ষ্যে বৈঠক করতে ভারতে গেলেন বাংলাদেশী কাস্টমস, বন্দর কতৃপক্ষ, আমদানি রফতানিকারক ও সিআ্যন্ডএফ এজেন্টের ৯সদস্যের একটি প্রতিনিধি দল।

ভারতের মালদা কাস্টমসের আমন্ত্রনে মঙ্গলবার দুপুর পৌনে ১টায় বাংলাদেশী প্রতিনিধি দলটি হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্য রেখা দিয়ে ভারতে প্রবেশ করেন। এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারতীয় কাস্টমস ও ব্যবসায়ী প্রতিনিধি দল।

পরে প্রতিনিধি দলটি সীমান্তের শুন্যরেখার পার্শ্বে নির্মিত অস্থায়ী গোল ঘরে এক বৈঠকে মিলিত হোন। বৈঠকে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ ও হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার এর নেতৃত্বে ৯সদস্যের একটি বাংলাদেশী প্রতিনিধি দল ও ভারতের মালদা কাস্টমসের এসি তপন কুমার মিত্র এর নেতৃত্বে রফতানিকারক, সিআ্যন্ডএফ এজেন্ট ও বিএসএফের সমন্বয়ে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহন করছে।

বৈঠকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম পরিচালনা করতে কি কি সমস্যা বিরাজমান রয়েছে সেগুলো চিহ্নিতকরন ও তা সমাধান এবং সকাল ৬টা থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি শুরুর বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই সাথে বন্দর দিয়ে কথা বৈঠক শেষে প্রতিনিধি দলটির বিকেলে একই পথ দিয়ে দেশে ফিরে আসার কথা রয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ