জাহিদুর রহমান উজ্জ্বল
জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম,পি। ৪ কোটি ১ লাখ টাকা ব্যায়ে দ্বিতল বিশিষ্ট এই ভবন উদ্বোধন করা হয়।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি জেলা প্রশাসক ইমরান আহমেদ,পুলিশ সুপার মো: কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগ নেতা মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএস মিজানুর রহমান। উপজেলা পরিষদ, মেলান্দহ, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান, মো: খালিদ হোসেন ইয়াদ, মেয়র, মাদারীপুর পৌরসভা ও জেনারেল সেক্রেটারী, মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ।,
জনাব হাজী মোঃ আব্দুল গণি, মেয়র, সাভার পৌরসভা ও নির্বাহী সভাপতি ও মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ, সফিক জাহেদী রবিন, মেয়র, মেলান্দহ পৌরসভা ও সহ-সভাপতি ও মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ, ইলিশায় রিছিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদারগঞ্জ, জামালপুর। জীবন কৃষ্ণ সাহা, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মাদারগঞ্জ উপজেলা শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র শওকত আলী।






















