আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন জাতিসংঘের সহকারী মহাসচিব

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১১ সেপ্টেম্বর ২০২৩ @ ০৬:৫৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৩@০৬:৫৫ অপরাহ্ণ
রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন জাতিসংঘের সহকারী মহাসচিব
ছবি- বিডিহেডলাইন্স

।।কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে পৌঁছে তার গাড়িবহর। সেখানে তিনি ক্যাম্প ঘুরে দেখছেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন।

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) নোয়াখালী ভাসানচরের রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি।

তার সঙ্গে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক নাফিউল হাসান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান ওলোফ লিলার, ডেপুটি আবাসিক প্রতিনিধি সুশ্রী সোনালী দয়ালনে, কৌশলগত যোগাযোগ ও আউটরিচ বিশেষজ্ঞ কীর্তিজাই পাহাড়ি, ইউএনডিপির কক্সবাজার সাব অফিস প্রধান কেইটা সুগিমোতো, হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম ও কনসালটেন্ট ভিডিওগ্রাফার রাগীব আহসান শামরাত।

এর আগে সকাল ৮টার দিকে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প-২ গৃহহীনদের মাঝে মুজিব বর্ষের ঘর পরিদর্শন করেন কান্নির গাড়িবহর। এসময় কক্সবাজারের রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তাফা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়োজিত এপিবিএন এর ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানিয়েছেন, প্রতিনিধি দলটি ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি এর সাব ব্লক এইচ/৭১-এ অবস্থিত ইউএনইচসিআর এবং এনজিও ফোরাম পরিচালিত পাইলট প্রকল্পের মর্ডান ভিলেস, ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালিত বর্জ্য অপসারণ, ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ সুরক্ষা ও প্রকৃতি কেন্দ্র, ৪ নম্বর ক্যাম্পের সিআইসি অফিস এবং খাদ্য সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর প্রতিনিধিদলটি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আওতাধীন দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাত করেন ও সেখানকার কার্যক্রম সম্পর্কে অবগত হন। তারা বিভিন্ন প্রকল্পের অধীনে নির্মিত শেল্টারগুলো ঘুরে দেখেন ও সাধারণ রোহিঙ্গাদের ঘরে ঢুকে তাদের জীবনযাপনের মান সম্পর্কে জিজ্ঞাসা করেন।

মিয়ানমারে নিপীড়নের কারণে নব্বই দশক হতে ২০১৭ সালের শেষ সময় পর্যন্ত ১২ লাখের মতো রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরমধ্যে ২০১৭ সালে একই সময়ে আসে প্রায় ৮ লাখ রোহিঙ্গা। বিপদগ্রস্ত এসব রোহিঙ্গাকে উখিয়া-টেকনাফের প্রায় ১০ হাজার একর বনভূমি ও সমতল মিলিয়ে ৩৩টি ক্যাম্প করে রাখা হয়েছে। এদের প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু গত ছয় বছরেও তা আলোর মুখ দেখেনি। এরই মাঝে বিশ্বের নেতৃত্ব স্থানীর বিভিন্ন দেশের দায়িত্বশীলরা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে আসছেন। ১১ সেপ্টেম্বর এসেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজার।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ