আজ ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই সফর, ১৪৪৮ হিজরি

চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধের কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১১ সেপ্টেম্বর ২০২৩ @ ১১:০৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১১ সেপ্টেম্বর ২০২৩@১১:০৬ পূর্বাহ্ণ
চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধের কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

চীনের আন্তর্জাতিক প্রভাব কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-এমন অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভিয়েতনামের সঙ্গে ঐতিহাসিক এক চুক্তি সইয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

সবশেষ মার্কিন সেনা ভিয়েতনাম ছেড়ে যাওয়ার ৫০ বছরের বেশি সময় পর চুক্তিটি সই করতে হ্যানয় সফরে যান বাইডেন। এই চুক্তি পুরনো দুই শত্রু দেশকে অন্য যেকোনো সময়ের চেয়ে পরস্পরের কাছাকাছি আনবে।

ভিয়েতনামের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সম্পর্ক উন্নয়ন। এজন্য গত দুই বছর ধরে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে ওয়াশিংটন। এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে ভিয়েতনামের সঙ্গে জোরালো সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র।

হ্যানয়ে সাংবাদিকদের বাইডেন বলেন, আমেরিকার কার্যক্রমগুলো চীনকে বিচ্ছিন্ন করে ফেলা কিংবা আটকে ফেলার জন্য নয়। বরং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্থিতিশীলতা রক্ষার চেষ্টা। বিবিসির প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় শীতল যুদ্ধের পরিপ্রেক্ষিত টানা খুব বেশি চিন্তা হয়ে যাবে। এটা তা নয়, এটা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা তৈরির বিষয়।

রবিবার বাইডেন বলেন, আমি চাই চীন অর্থনৈতিকভাবে সফল হোক, কিন্তু আমি চাই তার নিয়ম মেনে সফল হোক।

মার্কিন-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়ন নিয়ে ইতোমধ্যে বিরুপ মনোভাব দেখিয়েছে বেইজিং। তারা এটাকে আমেরিকার স্নায়ুযুদ্ধের মানসিকতার আরও প্রমাণ আখ্যা দিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই চুক্তিটিকে বরং খুব বেশি প্রতীকি হিসেবে দেখা যেতে পারে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ