আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জবিতে র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণ হলেই বহিষ্কার

  • In জাতীয়, শিক্ষা
  • পোস্ট টাইমঃ ৮ সেপ্টেম্বর ২০২৩ @ ০৭:৩৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ সেপ্টেম্বর ২০২৩@০৭:৩৪ অপরাহ্ণ
জবিতে র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণ হলেই বহিষ্কার

।।জবি প্রতিনিধি।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ প্রমাণিত হলেই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তকে বহিষ্কার করা হবে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট বা বিভাগ এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে র‍্যাগিংয়ের কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রীরা অপদস্থ ও অত্যাচারের ভয়ে থাকে। র‍্যাগিং শৃঙ্খলাপরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেউ র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে গত ৩ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ