আজ ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা সফর, ১৪৪৮ হিজরি

কীভাবে ছাড়বেন ধূমপান?

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ৭ সেপ্টেম্বর ২০২৩ @ ০৩:৩৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ সেপ্টেম্বর ২০২৩@০৩:৩৭ অপরাহ্ণ
কীভাবে ছাড়বেন ধূমপান?

।।স্বাস্থ্য ডেস্ক।।

ধূমপানের অভ্যাস ত্যাগ করা মানুষের পক্ষে খুব কঠিন। অনেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেও আবার ধরেছেন সিগারেট নামক মরণ নেশা। কোনো একটি নেশায় অভ্যস্ত হয়ে গেলে সেটি ছাড়তে অনেক কষ্ট হয়। এই নেশাকে নিয়ন্ত্রণের জন্য গবেষকরাও কম গবেষণা করেননি।

সিগারেটের প্যাকেটে ক্ষতিগ্রস্ত রোগীর ভয়াবহ ছবি দেওয়া থেকে শুরু করে, নানা সতর্ক বাণীও লেখা থাকে। তবু ধূমপান ছাড়া কঠিন। তারপরেও যারা ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য কিছু পরামর্শ। চলুন সেগুলো জেনে নেওয়া যাক।

১. দিনে যদি পাঁচ প্যাকেট সিগারেট কিনে থাকেন, সেখানে এক প্যাকেট কিনুন। দিনের যে যে সময়টা সিগারেট খান, ঠিক সেই সময়েই মুখে কয়েকটা মৌরি বা লবঙ্গ দিন। দেখবেন ইচ্ছাটা আর বাড়ছে না।

২. নিকোটিনের আসক্তি সিগারেট খাওয়ার বড় কারণ।
এই আসক্তি কমিয়ে দেয় মিন্ট। তাই পকেটে রাখুন মিন্ট জাতীয় চিউয়িং গাম।

৩. বেশি করে চা-কফি খাবেন না। এটি আরো ক্ষতিকর। ক্যাফেইন স্নায়ু ও পেশিকে শুষ্ক করে তোলে।
বিশেষজ্ঞরা বলছেন, তার চেয়ে বরং পানি পান করুন। সিগারেট কমিয়ে দিলে শরীরে যে অস্থিরতা তৈরি হয় তা কমাতে পারে পানি। শরীর আর্দ্র থাকে ফলে ধূমপান করতে আর ইচ্ছা হয় না।

৪. সিগারেটের ইচ্ছে হলে সেটি ধরানোর পর পুরোটা না টেনে অর্ধেক ফেলে দেওয়ার অভ্যাস করুন। ক্রমশ তা বাড়িয়ে এক চতুর্থাংশ টেনে ফেলে দিন। এভাবে কমাতে থাকুন ধূমপান।

৫. সিগারেট ছাড়ার সময়ে টক জাতীয় ফল খান। লেবু শরীরকে সুস্থ রাখে। ধূমপানের অভ্যাসটিকে ঠেকিয়ে রাখে।

৬. ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিলে সেই সময়ে হাতের কাছে নোনতা খাবার রাখুন। ধূমপানের জন্য মন ছটফট করলেই নোনতা খাবার খান। দেখবেন এতে ধূমপানের ইচ্ছা অনেকটা মিটে যাবে।

৭. ইতিবাচক ভাবনা চিন্তা করুন। যাবতীয় ভালো কাজে মন দিন। একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠুন। শরীরচর্চা করুন এবং পুষ্টিকর খাবার খান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ