আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মোবাইলে অ্যাপ নামিয়ে লক্ষাধিক টাকা ধরা খেলেন শ্রীলেখা

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৭ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:১৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৭ সেপ্টেম্বর ২০২৩@০৯:১৪ পূর্বাহ্ণ
মোবাইলে অ্যাপ নামিয়ে লক্ষাধিক টাকা ধরা খেলেন শ্রীলেখা

।।বিনোদন ডেস্ক।।

প্রতারণার শিকার হয়েছেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত ৩০ আগস্ট ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এর এক দিন আগেই এ অঘটনের শিকার হন তিনি।

জানা গেছে, একটি অচেনা নম্বর থেকে ফোন আসে শ্রীলেখার মোবাইলে।

সেই কলটি ধরতেই ফোনের অপর পাশ থেকে এক ব্যক্তি অভিনেত্রীকে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই অ্যাপ ডাউনলোড করতেই ব্যাংক থেকে লাখ টাকা খোয়া যায় শ্রীলেখার।

বুধবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে এই তারকা লেখেন, ‘জন্মদিনের দিন মনটা খারাপ ছিল। কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার কেলেঙ্কারি হলো।

এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। প্রতারণার ঘটনায় নিজের ওপর ক্ষুব্ধ শ্রীলেখা আরো লেখেন, ‘নিজেকে চালাক নয়, ইন্টেলিজেন্ট ভাবতাম। এই ঘটনার পর থেকে তাও ভাবব না।’

শ্রীলেখা বলেন, নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যেন আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লাখের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি। তারা পদক্ষেপ নিচ্ছে।’

সম্প্রতি তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবির শুটিং শেষ করেছেন শ্রীলেখা। আগামীতে আবারও নিজের পরিচালনার কাজ শুরু করবেন। কথাবার্তা চলছে, ভালো প্রযোজকের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ