আজ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

কেএনএফ’র সঙ্গে নূরের সম্পর্ক খতিয়ে দেখছে র‍্যাব

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২৪ জুলাই ২০২৩ @ ০৬:০২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ জুলাই ২০২৩@০৬:০২ অপরাহ্ণ
কেএনএফ’র সঙ্গে নূরের সম্পর্ক খতিয়ে দেখছে র‍্যাব

।।নিজস্ব প্রতিবেদক।।

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছে (র‍্যাব)। সোমবার (২৪ জুলাই) র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

নুরের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন- কেএনএফের ভেরিফাইড পেজে নুরকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কেএনফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে এসেছে। যোগাযোগ রয়েছে কি’না বা সংশ্লিষ্টতা রয়েছে কি’না খতিয়ে দেখতে গোয়েন্দারা কাজ করছে।

কমান্ডার মঈন আরও বলেন- সুক্ষ্মভাবে যাচাই-বাছাইয়ের কাজ গোয়েন্দারা করছেন। কেএনএফের সঙ্গে নুরের সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তীতে বলা যাবে। বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কেএনফের ভেরিফাইড পেজে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সে ক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে।

এ বিষয়ে জানতে চাইলে নুরুল হক নুর বলেন- এগুলো একবারে আজগুবি কথাবার্তা। এ ধরনের কোনো যোগাযোগ আমার নাই। এসব একেবারে অসত্য, উদ্ভট ও বানোয়াট এবং ভিত্তিহীন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ