আজ ও এবং

দিনাজপুরে স্ত্রী হত্যা দায়ে স্বামীর ফাঁসির দণ্ডাদেশ

  • In আইন ও অপরাধ
  • পোস্ট টাইমঃ 24th July 2023 @ 05:09 pm ও লাস্ট আপডেটঃ 24th July 2023@05:09 pm
দিনাজপুরে স্ত্রী হত্যা দায়ে স্বামীর ফাঁসির দণ্ডাদেশ

রফিক প্লাবন
দিনাজপুর।।

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির দন্ডাদেশ প্রদান করেছেন জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক। আজ সোমবার (২৪ জুলাই) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. যাবিদ হোসেন রায় ঘোষনা করেন। ফাঁসির আদেশপ্রাপ্ত আসামী হলেন- দিনাজপুর সদর উপজেলার মাধবপুর চিরাকুঠি পাড়ার লালু চন্দ্র রায়ের ছেলে প্রভাত চন্দ্র রায়। বিচারক ফাঁসির আদেশের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

আদালত সূত্রে মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে আসামী প্রভাত চন্দ্র রায়ের সাথে ববিতা রানী রায়ের পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তাদের সংসারে ১ কন্যা ও ১ পুত্র সন্তান জন্ম নেয়। সংসার করাকালীন সময়ে ২০১৪ সালে প্রভাত দেশান্তর হন। পরে ববিতা রানী সন্তানদের নিয়েই বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ নিবাসী তার ভাই পরিতোষ চন্দ্র রায়ের বাসায় আশ্রয় নেন। এর ২ থেকে ৩ মাস পর প্রভাত পুনরায় বাসায় ফিরে এসে স্ত্রী ও সস্তানদের নিয়ে বাড়ীতে যান। এরপর থেকে স্বামী নেশা সেবন শুরু করলে সংসারে আবারো অশান্তি শুরু হয়। নেশা করতে বাঁধা প্রদান করলে বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করে প্রভাত। বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে একাধিকবার মিমাংসাও করা হয়েছে। পরে নেশা করার মাত্রা আরও বেড়ে গেলে স্বামীকে নেশা করতে নিষেধ করলে আবারও মারধর করে স্ত্রীকে। এভাবে চলার পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর ভোরে স্বামীর বাড়ী থেকে বাবার বাসায় চলে আসতে চাইলে আসামী প্রভাত স্ত্রীকে লোহার শাবল দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আসামী প্রভাতের সঙ্গে থাকা অজ্ঞাত আসামীরাও ববিতা রানীকে মারধর করে। ববিতা মাটিতে লুটিয়ে পড়লে আসামী প্রভাত ববিতার গলা চিপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিহত ববিতার ভাই বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানী শেষ আজ সোমবার এই রায় ঘোষনা করেন বিজ্ঞ বিচারক। বাদী পক্ষে পাবলিক প্রসিকিউট রবিউল ইসলাম রবি ও আসামী পক্ষে এ্যাডঃ মোঃ খলিলুর রহমান মামলা পরিচালনা করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ