।।নিজস্ব প্রতিবেদক।।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার আমিরসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২৪জুলাই) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান- রোববার রাত ৩টার দিকে লৌহজং উপজেলার বড় নওপাড়া গ্রামের এক বাড়িতে অভিযান শুরু করে র্যাব। পরে ওই বাড়ি থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ টাকা জব্দ করেছে র্যাব। এ বিষয়ে রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানানো হবে।
ওই বাড়ির মালিক আনোয়ারা বেগম জানান- তার একতলা ভবনের দুটি কক্ষ তিন দিন আগে ভাড়া নেন হাসান নামের একজন। এক পরিবারের সদস্য পরিচয় দিয়ে তিনজন পুরুষ বাসায় ওঠেন। পরিবারের নারী সদস্যরা পরে আসবেন বলে সে সময় তারা জানান। ভাড়া ঠিক হয়েছিল বিদ্যুৎ বিলসহ মোট ৬ হাজার টাকা। তিনি আরও বলেন- ‘ভাড়া দেওয়া ওই কক্ষে এখনো তাদের লেপতোশক রয়েছে। র্যাবের তল্লাশির পর সেই অবস্থায় রাখা হয়েছে।






















