আজ ও এবং

বিজ্ঞাপন: প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ 23rd July 2023 @ 09:42 pm ও লাস্ট আপডেটঃ 24th July 2023@11:33 am
বিজ্ঞাপন: প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

গত ১৯ শে জুলাই যশোর থেকে প্রকাশিত “দৈনিক কল্যাণ” ও পরে “দৈনিক অনির্বাণ” পত্রিকায় একটি সংবাদ দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই। বাস্তবতার সাথে যার আদৌ কোন মিল নেই। স্থানীয় একটি কুচক্রি মহল তাদের হীনস্বার্থ চরিত্রার্থ করতে স্কুলের প্রধান শিক্ষক শুভঙ্কর মন্ডল এর সহযোগিতায় ভুল তথ্য পরিবেশন করে এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন হয়েছে। বাস্তবতা হলো এইযে আমি বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব গ্রহণের আগে থেকে প্রধান শিক্ষকের নেতৃত্বে ঐ জলাশয়ে মাছ চাষ হয়েছে এবং বিক্রিও হয়েছে তাছাড়া এবারও প্রধান শিক্ষক শুভঙ্কর মন্ডলের সম্মতিতে মাছ ধরা এবং মাছ বিক্রির ঘটনা ঘটেছে।

নুতন ম্যানেজিং কমিটি ও আমি সভাপতি অমলেশ মল্লিক হেডমাস্টার কাছে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব চাই গত ০৩/০৬/২৩ইং। তিনি ১৫/০৬/২৩ তারিখ আয়-ব্যয়ের হিসাব দেবার কথা থাকলেও ঐ দিনে হিসাব দিতে ব্যর্থ হয়। তারপর এক সপ্তাহ সময়ের জন্য ম্যানেজিং কমিটির কাছে আবেদন করেন ২২/০৬/২৩ তাং তিনি হিসাব দেন। প্রধান শিক্ষক শুভঙ্কর মন্ডল যা হিসাব দেন বাস্তবে কোন কিছুরই মিল ছিল না। ঐ হিসাবে কোন আয়-ব্যয়ের ডকুমেন্টস দিতে পারেনি। তখনই আবারো প্রধান শিক্ষক শুভঙ্কর মন্ডল এর কাছে আমি সহ ম্যানেজিং কমিটির সবাই প্রধান শিক্ষকের কাছে বিদ্যালয়ের আয় ব্যয়ের হিসাব যাচাইয়ের জন্য কিছু কাগজপত্র চাইলে দিতে অসম্মতি জানায়। আমার ওপরে এবং কমিটির উপর ক্ষিপ্ত হয়ে কমিটিকে অযোগ্য বলে এবং আমাদের দেখে নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

পরবর্তীতে ঘটনার ভিন্ন রূপ দিয়ে আমার মানহানি করার চেষ্টা করা হয়েছে আমি ঐ মিথ্যা মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অমলেশ মল্লিক
সভাপতি, আলাইপুর রাজবাঁধ মাধ্যমিক বিদ্যালয়,
বটিয়াঘাটা, খুলনা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ